Category: ছড়া
Bazoka_School-1 hobigonj.jpg
News Headings

ছড়া
পাখি হয়ে
কাল বোশেখী
চৈত্রের ছড়া
ছোট্ট ছড়া
মন শুধু চায়
মেঘের কাছে
মায়ের ভাষা
জুতো ও পা
একটি শিশু
মোবাইল বর্গী
আমার একটা বিড়াল ছিলো
ঈদ মানে তো ছুটি
Jan 12, 2009
Source: bdnews24.com
আমার একটা বিড়াল ছিলো
লুৎফর রহমান রিটন

আমার একটা বিড়াল ছিলো
নাম ছিলো তার কিটি
তার পেটে সুড়সুড়ি দিলে
হাসতো মিটিমিটি।

খেতে দিতাম আমার করে
চকোলেট আর লিচু
কিন্তু খেতে চাইতো না সে
চাইতো অন্য কিছু।

বডি ছিলো তুলতুলে তার
তুলতুলে তার পা টা
দুধ খেতো না মাছ খেতো না
খেতো শুধু কাঁটা।

কিচেনটাতে চোরের মতোন
মারতো কেবল উঁকি
হাতের কাছে ইঁদুর পেলেই
করতো ঠোকাঠুকি।

ইয়ে করতো ঘরের কোণেই
টয়লেটে না গিয়ে
বাবা মায়ের ঝগড়া হতো
বেড়ালটাকে নিয়ে।

পড়াশুনা বাদ দিয়ে সে
খেলতে ছিলো রাজী
কিটিটা খুব লক্ষী ছিলো
কিটিটা খুব পাজি।