Category: ছড়া
Bazoka_School-1 hobigonj.jpg
News Headings

ছড়া
পাখি হয়ে
কাল বোশেখী
চৈত্রের ছড়া
ছোট্ট ছড়া
মন শুধু চায়
মেঘের কাছে
মায়ের ভাষা
জুতো ও পা
একটি শিশু
মোবাইল বর্গী
আমার একটা বিড়াল ছিলো
ঈদ মানে তো ছুটি
Apr 7, 2010
Source: bdnews24.com
ছড়া
আমীরুল ইসলাম

পকেট ভর্তি মেঘ ছিল তার
খাতা ভর্তি আকাশ
ও ছেলে তুই উদাস হয়ে
বাইরে কেন তাকাস?

কথায় কথায় ছন্দ নাচে
শব্দ নিয়ে ভাববে?
মন হয়েছে পাখি তোমার
মন মেতেছে কাব্যে।

পকেট ভর্তি বৃষ্টি নিয়ে
ভিজতে ভিজতে ভিজতে,
কোথায় যাচ্ছো কবি তুমি
এখন কি খুব নিস্তেজ!

লেখার খাতায় যখন নাচে
একটা-দুটো বৃষ্টি
খাতার পাতায় হচ্ছে তখন
নতুন ছড়া সৃষ্টি।